মৌলভীবাজারে নাঈম হত্যা মামলায় ৪ জনের ফাঁসি, খালাস ৫
মৌলভীবাজারের কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন আরও পাঁচজন। ২০২৩ সালের হত্যাকাণ্ডের প্রায় তিন বছর পর বুধবার রায় ঘোষণা করা হয়।
