শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৬:০৪ পূর্বাহ্ণ
ব্রেকিং
১,৪৫৪ বার দেখা
শেয়ার করুন

পারভেজ হাসান, লাখাই (হবিগঞ্জ), ২৩ মে— হবিগঞ্জের লাখাইয়ে ৪১ পিস ইয়াবাসহ এরশাদ (৩৮) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাত ৯টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম উপজেলার ভাদিকারা গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে ৪১ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃত এরশাদ ওই গ্রামের খুরশেদ মিয়ার ছেলে।

অভিযানে ওসির সঙ্গে এসআই কাউছার, এএসআই খায়রুল, এএসআই ওয়াশিম ও এএসআই হাকিমসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।

লাখাই থানার ওসি শরীফ আহমেদ জানান, আটক এরশাদ এলাকায় তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং রবিবার তাকে আদালতে পাঠানো হবে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন