শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৬:০৪ পূর্বাহ্ণ
ব্রেকিং
১,০৬৫ বার দেখা
শেয়ার করুন

তাম্বির আহমদ, জুড়ী (মৌলভীবাজার): মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান, মনোহর আলী এম সাইফুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং জুড়ী-বড়লেখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আসাদ উদ্দিনের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ রোববার (২৫ অক্টোবর)।

২০২১ সালের ২৫ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনের অধিকারী আসাদ উদ্দিন পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং নয়াবাজার ষোলপনী ঈদগাহ পরিচালনা কমিটির আমৃত্যু সভাপতি ছিলেন।

এলাকার শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণে তাঁর অবদান স্থানীয় মানুষের কাছে স্মরণীয় হয়ে আছে। তাঁর মৃত্যুবার্ষিকীতে পরিবার-পরিজন, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসী মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।

এ উপলক্ষে পরিবারের সদস্য ও স্থানীয় বিভিন্ন মহলের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন