ধামইরহাটে ইসবপুর ইউপিতে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর আলম
এস আই মিলন, ধামইরহাট (নওগাঁ): নওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এস এম জাহাঙ্গীর আলমকে সমর্থন দিয়েছে স্থানীয় বিএনপি। সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৩টায় ইসবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মীসভা ও প্রার্থী নির্ধারণী আলোচনা সভায় উপস্থিত নেতাকর্মী ও জনতার কণ্ঠভোটে তাঁকে সমর্থন দেওয়া হয়।
সভায় চেয়ারম্যান পদে সমর্থন প্রত্যাশা করেন ইসবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম জাহাঙ্গীর আলম এবং সহসভাপতি মো. রফিকুল ইসলাম। পরে উপস্থিত জনতার কণ্ঠভোটে জাহাঙ্গীর আলমের পক্ষে সমর্থন প্রকাশ করা হয়। এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তাঁকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন।
সভায় প্রধান বক্তা ছিলেন ধামইরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. হানজালা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মণ্ডল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন এবং জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম লিটন।
এস এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সাব্বির আহম্মেদ হিরো ও মোশাররফ হোসেন রাজু। ভিক্ষুকের বদদোয়া কতটা ভয়ংকর? | নাসির উদ্দিন যুক্তিবাদী, গোপালগঞ্জ | E Bangla 71
চেয়ারম্যান পদে সমর্থন পাওয়ার পর এস এম জাহাঙ্গীর আলম বলেন, “বিগত চারটি নির্বাচনে জেল-জুলুম ও নির্যাতন উপেক্ষা করে আপনাদের পাশে ছিলাম। আপনারা আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করলে আপনাদের জন্য জীবন বাজি রেখে কাজ করে যাব, ইনশা আল্লাহ।”
সভায় আরও উপস্থিত ছিলেন মহিলা দলের সহসভানেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, পৌর মহিলা দলের মহিলা বিষয়ক সম্পাদক শাহিনা খাতুন, উপজেলা পৌর কৃষকদলের সভাপতি মো. তরিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. উমর ফারুক রোমনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় ইসবপুর ইউনিয়নে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী নিয়ে আলোচনা হয়।