জুড়ীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া ও বৃক্ষরোপণ
তানভীর আহমদ, জুড়ী (মৌলভীবাজার) : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের জুড়ীতে এতিম শিশুদের নিয়ে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা যুবদল।
জুড়ী জালালিয়া হাফিজিয়া মাদ্রাসার এতিম শিশুদের নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন জুড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী নিপার রেজা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর জায়ফরনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান জমির, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সোহেল আহমদসহ যুবদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দরুদ পাঠের ফজিলত ও মর্যাদা | মুফতি আরিফ বিন হাবিবের হৃদয়ছোঁয়া ওয়াজ | ২০২৬ | E Bangla 71
অনুষ্ঠানে সদর জায়ফরনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, “আমরা সব সময় জুড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী নিপার রেজার নেতৃত্বে বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও দলীয় কর্মসূচি সফলভাবে পালন করে আসছি।”
সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান জমির বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জুড়ীতে নাচ-গানের আয়োজন না করে আমরা ব্যতিক্রমী ও শিক্ষণীয় উদ্যোগ নিয়েছি। এতিম শিশুদের নিয়ে বৃক্ষরোপণ এবং মহান আল্লাহর দরবারে জিয়া পরিবারের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছি।”
দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ প্রয়াত নেতাদের রুহের মাগফিরাত এবং জিয়া পরিবারের উত্তরোত্তর সাফল্য ও কল্যাণ কামনা করা হয়।