বিদেশের বিলাসিতা ছেড়ে রাজপথে নিপার রেজা, যুবদলের নেতৃত্বে দেখতে চান তৃণমূল
তাম্বির আহমদ, জুড়ী (মৌলভীবাজার), ১৪ মে — মৌলভীবাজারের জুড়ী উপজেলা যুবদলের আসন্ন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। কমিটিকে ঘিরে বিভিন্ন পর্যায়ে লবিং ও তদবির চললেও তৃণমূলের আলোচনায় উঠে এসেছেন ত্যাগী নেতা হাজী নিপার রেজা।
দলীয় নেতাকর্মীরা বলছেন, লিয়াজোঁ ও আপসের রাজনীতির বাইরে থেকে দীর্ঘদিন রাজপথে সক্রিয় ছিলেন নিপার রেজা। বিদেশে আরাম-আয়েশ ও বিলাসবহুল জীবনের সুযোগ থাকলেও দল ও মাটির টানে তিনি রাজনীতির মাঠ ছাড়েননি।
ছাত্রদল থেকে রাজনীতিতে উঠে আসা নিপার রেজা দীর্ঘদিন জুড়ী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্কুলজীবন থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পরবর্তীতে যুবদলের রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রাখেন।
দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময়ে একাধিক মামলার মুখোমুখি হলেও নিপার রেজা রাজপথে সক্রিয় ছিলেন। বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি দীর্ঘ সময় আদালতে হাজিরাও দিতে হয়েছে তাকে।
পারিবারিকভাবেও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে নিপার রেজার পরিবার। তার বাবা মরহুম আব্দুল মক্তদীর ছিলেন জায়ফরনগর ইউনিয়নের চেয়ারম্যান। বড় ভাই হাজী মাছুম রেজা দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ও জুড়ী উপজেলা বিএনপির সভাপতি। রাজনৈতিক মামলায় তাকে কারাভোগও করতে হয়েছে। আরেক ভাই হাজী সিপার রেজা জুড়ী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। রাজনৈতিক চাপের মুখে একসময় দেশ ছাড়তে বাধ্য হন তিনি।
তৃণমূলের একাধিক নেতাকর্মী জানান, “আদর্শের রাজনীতি ধরে রাখতে হলে নিপার রেজার মতো ত্যাগী নেতাদের মূল্যায়ন জরুরি। মাঠে যারা সবসময় ছিলেন, তাদের নেতৃত্বে আনলে সংগঠন আরও শক্তিশালী হবে।”
দলীয় নেতাকর্মীদের মতে, আসন্ন যুবদল কমিটিতে নিপার রেজাকে গুরুত্বপূর্ণ পদে দেখতে চান সাধারণ কর্মীরা।
ভিডিও দেখুন — “খবর প্রকাশ করলে খবর আছে” | সাংবাদিকদের হুমকি এমপি মোবাশ্বেরের | E Bangla 71
ভিডিও দেখুন — ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড ও নতুন উন্নয়ন প্রকল্প | মৌলভীবাজারে সরকারের বড় ঘোষণা