শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৬:০৪ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৪৩ বার দেখা
শেয়ার করুন

লুতুব আলি, কলকাতা, ১৪ মে — ২০২৬ সালের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৯৬ নম্বর পেয়ে রাজ্যে প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অদ্রিত পাল।

বৃহস্পতিবার ফল প্রকাশ করেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উপ-সচিব (পরীক্ষা) উৎপল কৃ. বিশ্বাস। এবারের পরীক্ষায় প্রথম দশে জায়গা করে নিয়েছেন মোট ৪৭ জন শিক্ষার্থী।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, প্রথম দশে সবচেয়ে বেশি কৃতী এসেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে। প্রতিষ্ঠানটির ১৭ জন শিক্ষার্থী মেধাতালিকায় স্থান পেয়েছেন। এছাড়া পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ থেকে ৯ জন স্থান অর্জন করেছেন।

জেলাভিত্তিক হিসাবে দক্ষিণ ২৪ পরগনা থেকে সর্বোচ্চ ২১ জন শিক্ষার্থী মেধাতালিকায় জায়গা করে নিয়েছেন। এছাড়া পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনা থেকে ৫ জন করে, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর থেকে ৩ জন করে শিক্ষার্থী প্রথম দশে রয়েছেন। বীরভূম, মালদা, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমান থেকেও কৃতী শিক্ষার্থীরা স্থান পেয়েছেন।

এবারের পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন পশ্চিম মেদিনীপুরের জিষ্ণু কুন্ডু এবং দক্ষিণ ২৪ পরগনার ঋতব্রত নাথ ও ঐতিহ্য পাছাল। তারা প্রত্যেকে পেয়েছেন ৪৯৫ নম্বর। চতুর্থ স্থান অর্জন করেছেন দক্ষিণ ২৪ পরগনার অনিরুদ্ধ সামন্ত, তার প্রাপ্ত নম্বর ৪৯৩।

ফল প্রকাশ অনুষ্ঠানে উপ-সচিব উৎপল কৃ. বিশ্বাস বলেন, “১০টি জেলার প্রতিনিধিত্ব প্রমাণ করছে রাজ্যের সর্বত্র শিক্ষার মান উন্নত হয়েছে। আবাসিক স্কুলের পাশাপাশি জেলার সরকারি স্কুল থেকেও কৃতী শিক্ষার্থীরা উঠে আসছে।”

নরেন্দ্রপুর ও পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষরা বলেন, “শৃঙ্খলা, মূল্যবোধ ও পরিশ্রমই সাফল্যের মূল চাবিকাঠি। ভূগোল কখনোই মেধার পথে বাধা নয়।”

রাজ্যের প্রথম স্থান অধিকারী অদ্রিত পাল বলেন, “মহারাজদের শাসন আর হোস্টেলের নিয়মিত জীবনই আমাকে গড়ে তুলেছে। মোবাইলের চেয়ে পড়াশোনাতেই বেশি সময় দিয়েছি। ভবিষ্যতে আইআইএসসি বেঙ্গালুরুতে গবেষণা করে দেশের জন্য কাজ করতে চাই।”

ভিডিও দেখুন — “খবর প্রকাশ করলে খবর আছে” | সাংবাদিকদের হুমকি এমপি মোবাশ্বেরের | E Bangla 71

ভিডিও দেখুন — ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড ও নতুন উন্নয়ন প্রকল্প | মৌলভীবাজারে সরকারের বড় ঘোষণা

ভিডিও দেখুন — স্থানীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জন্য যে খবর দিচ্ছেন নির্বাচন কমিশন | E Bangla 71

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন