রমনায় ককটেল বিস্ফোরণ: ৪টি ককটেলসহ দুই যুবক গ্রেফতার
সেলিম বেপারী, ঢাকা, ৩০ অক্টোবর ২০২৬: রাজধানীর হাতিরঝিলের মগবাজার এলাকা থেকে চারটি তাজা ককটেলসহ দুই যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন জাহিদুল ইসলাম অনিক (২১) ও শিহাব হোসেন (১৯)।
রমনা মডেল থানা সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে রমনা মডেল থানাধীন রমনা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে অজ্ঞাতনামা ব্যক্তিরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় রমনা মডেল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়।
পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে পুলিশ। এর ধারাবাহিকতায় ৩০ অক্টোবর শুক্রবার সকাল আনুমানিক ৭টা ১৫ মিনিটে হাতিরঝিল থানাধীন মগবাজারের নয়াটোলা চেয়ারম্যান গলির একটি বাসায় অভিযান চালিয়ে অনিক ও শিহাবকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়।
জননিরাপত্তার স্বার্থে ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা ককটেলগুলো নিষ্ক্রিয় করেন। Practices to Bring Blessings into Your Life | Mufti Arif Bin Habib | E Bangla 71
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।