শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৬:০৪ পূর্বাহ্ণ
ব্রেকিং
৫৮৯ বার দেখা
শেয়ার করুন

ঢাকা, ২৩ মে— রাজধানীর অন্যতম নান্দনিক জলাধার হাতিরঝিলকে প্লাস্টিক দূষণমুক্ত করতে সামাজিক ও পরিবেশবাদী যুব প্ল্যাটফর্ম Project Seventeen একটি মেগা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে।

শুক্রবার সকাল থেকে হাতিরঝিলের মধুবাগ এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট ও রোভার স্কাউট দলের ৫০-এর বেশি সদস্য অংশ নেন।

অভিযানে ওয়ান-টাইম প্লাস্টিক বোতল, কাপ, পলিথিনসহ বিভিন্ন ধরনের বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত ডাম্পিং জোনে হস্তান্তর করা হয়।

আয়োজকরা জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতা নয়, বরং প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা তৈরি করা এবং তরুণদের পরিবেশ রক্ষায় সক্রিয় করা।

প্রজেক্ট লিড মর্তুজা শামস জিম বলেন, এটি বিশ্ব স্কাউট সংস্থার “Messengers of Peace” এবং “Scouts for SDGs” কর্মসূচির অংশ হিসেবে বাস্তবায়িত একটি মাঠপর্যায়ের উদ্যোগ।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট মোকাবিলায় স্কাউটদের ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

নারী স্কাউট ও রোভার সদস্যদের অংশগ্রহণ প্রসঙ্গে আয়োজকরা জানান, কর্মসূচিতে নিরাপত্তা ও নেতৃত্বে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।

দিনব্যাপী এ কর্মসূচির শেষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে একটি গ্রুপ ফটোসেশনের মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন