শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৬:৪৪ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬০৭ বার দেখা
শেয়ার করুন

কবির আহম্মেদ, বাগেরহাট, ২৩ মে— বাগেরহাটের মোল্লাহাটে সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিশুদের মাঝে ভালোবাসার উপহার বক্স বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার গাওলা ইউনিয়নের দিগংগা গ্রামে অপারেশন জেনারেশন, ঢাকার সহযোগিতায় এবং দি ব্রেড বাংলাদেশ (চার্চ) এর আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। তারা শিশু ও অভিভাবকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

দি ব্রেড বাংলাদেশ এর পরিচালক ধ্রুব বনিক জানান, উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে এ ধরনের উপহার বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, উপহার পেয়ে শিশুরা অত্যন্ত আনন্দিত হয়েছে। শিশু ও অভিভাবকরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সুমনা আইরিন বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে শিক্ষা, খেলাধুলা ও বিনোদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন আয়োজন শিশুদের মধ্যে আত্মবিশ্বাস ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন