শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:৫৭ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬০০ বার দেখা
শেয়ার করুন

জুড়ী প্রতিনিধি: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জুড়ী উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

নেতারা বলেন, এ দায়িত্বপ্রাপ্তি শুধু বড়লেখা ও জুড়ী উপজেলার জন্য নয়, বরং সমগ্র মৌলভীবাজার জেলার মানুষের জন্য গর্ব ও আনন্দের বিষয়। জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালনের মাধ্যমে তিনি এলাকার ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন বলে তারা আশা প্রকাশ করেন।

জুড়ী উপজেলা বিএনপির সভাপতি হাজী মাছুম রেজা এবং উপজেলা বিএনপি পরিবারের পক্ষ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

একই সঙ্গে জুড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী নিপার রেজা এবং উপজেলা যুবদলের পক্ষ থেকেও তাকে অভিনন্দন জানানো হয়েছে। এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও পৃথকভাবে শুভেচ্ছা জানান।

জুড়ী উপজেলা বিএনপির সভাপতি হাজী মাছুম রেজা বলেন, “ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি জাতীয় পর্যায়ে এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় আমরা অত্যন্ত গর্বিত। মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালন করে দেশ ও জাতির কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।”

সদর জায়ফরনগর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তানভীর বলেন, “এটি শুধু জুড়ী উপজেলার নয়, পুরো মৌলভীবাজার জেলার একটি গুরুত্বপূর্ণ অর্জন। আমরা বিশ্বাস করি, ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর নেতৃত্বে এলাকার উন্নয়ন ও জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে।”

দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন দায়িত্বে সফলতা কামনা করেছেন।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন