শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:৫৮ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৫০ বার দেখা
শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতে বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার দেশটির একটি বিদ্যুৎ কেন্দ্র, পানি বিশুদ্ধকরণ কেন্দ্র এবং একটি তেল শোধনাগার লক্ষ্য করে আঘাত হানা হয় বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

প্রাথমিকভাবে এসব হামলার জন্য ইরানকে দায়ী করা হলেও, দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড এ অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, কুয়েতের এসব স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। একই সঙ্গে তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। কুয়েতের তেল শোধনাগারে ড্রোন হামলা, আগুন

বিপ্লবী গার্ডের জনসংযোগ বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতের পানি পরিশোধন কেন্দ্রে এই হামলা অবৈধ ও নজিরবিহীন। তারা এটিকে ইসরায়েলের নীচতার প্রকাশ হিসেবে উল্লেখ করে জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ডের জবাব দেওয়া হবে। পাশাপাশি সতর্ক করে বলা হয়েছে, অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটি, সেনা সদস্য এবং অধিকৃত ফিলিস্তিনে ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলো তাদের নজরদারির আওতায় রয়েছে।

পাকিস্তানে গণপরিবহন ভাড়া ফ্রি ঘোষণা

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন