শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:১৯ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৫৬ বার দেখা
শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতের অন্যতম প্রধান তেল শোধনাগার ও রপ্তানি কেন্দ্র মিনা আল-আহমাদিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার ভোরে কুয়েত সিটি থেকে প্রায় ২৮ মাইল দক্ষিণে অবস্থিত এ শোধনাগারকে লক্ষ্য করে হামলা চালানো হয়। কুয়েত পেট্রোলিয়াম করপোরেশনের বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।

হামলার পরপরই শোধনাগারের কয়েকটি ইউনিটে আগুন ধরে যায়। দ্রুত ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে হামলার আগে থেকেই কুয়েতের আকাশসীমায় নিরাপত্তা জোরদার করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, শত্রুভাবাপন্ন ড্রোন ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করে প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, সম্ভাব্য যেকোনো হুমকি মোকাবিলায় কুয়েতের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং আকাশসীমা সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঘটনার পর শোধনাগারের কার্যক্রম আংশিকভাবে বিঘ্নিত হলেও পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। হামলার উৎস ও উদ্দেশ্য জানতে তদন্ত শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভাইস মেয়রকে গুলি করে হত্যা, স্বামী আটক

রাজনৈতিক দলগুলো দেশকে বিপন্ন করছে: রত্না রশিদ

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন