শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:৫৬ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬১৩ বার দেখা
শেয়ার করুন

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ইছাছড়া খাসিয়া পুঞ্জিতে ১২০০টির বেশি পানগাছ কেটে ফেলার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে স্থানীয় খাসিয়া সম্প্রদায়।

অভিযোগ, এক আদিবাসী দম্পতির পানজুমের গাছগুলো পরিকল্পিতভাবে কেটে ফেলা হয়েছে। এতে তাদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১টায় কুলাউড়া শহরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠন, খাসি স্টুডেন্টস ইউনিয়ন, বাংলাদেশ আদিবাসী ফোরাম (মৌলভীবাজার) এবং বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কয়েক শতাধিক আদিবাসী নারী-পুরুষ, রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

বক্তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে পানজুম ও আদিবাসীদের জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি প্রত্যুষ আসাক্রার সভাপতিত্বে এবং আদিবাসী নেত্রী হেলেনা তালাং ও মনিকা খংলার সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, পানগাছই তাদের প্রধান আয়ের উৎস। গাছ কেটে ফেলার ফলে তারা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।

এ ঘটনায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন