শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:০৯ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৯৭ বার দেখা
শেয়ার করুন

সালেহ আহমদ (স’লিপক): ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মৌলভীবাজারে ৯ দিনব্যাপী সেবাইত প্রশিক্ষণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টায় শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দিরে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

“ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়)” এর আওতায় সিলেট জেলা কার্যালয়ের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) অনির্বাণ পাল চৌধুরী। সঞ্চালনা করেন শুভ পাল। বিশেষ অতিথি ছিলেন সেবাশ্রমের সভাপতি অবিনাশ চন্দ্র দাস। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে সামাজিক সচেতনতা ও জীবনঘনিষ্ঠ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, মানবাধিকার, শিশু অধিকার এবং পারিবারিক দায়িত্ববোধ। পাশাপাশি কৃষি, মৎস্য, পশুপালন, বনায়ন, মৌমাছি পালন ও ঔষধি গাছের ব্যবহার সম্পর্কেও ধারণা দেওয়া হবে।

৯ দিনে মোট ৩৬টি অধিবেশনের মাধ্যমে প্রশিক্ষণ পরিচালিত হবে। এতে জেলার বিভিন্ন উপজেলার ২৫ জন সেবাইত অংশ নিচ্ছেন।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান সমাজে ছড়িয়ে দিতে হবে। এ ধরনের উদ্যোগ ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন