শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:০৭ পূর্বাহ্ণ
ব্রেকিং

গিটার শেখানোর জন্য বাসায় নিয়ে শারীরিক সম্পর্ক

৩ এপ্রিল ২০২৬ • Editing Section
৬০৪ বার দেখা
শেয়ার করুন

বিনোদন ডেস্ক: ইডেন কলেজের ছাত্রী জান্নাতুল তাজরিয়া অরাকে যৌন নিপীড়নের অভিযোগে তরুণ গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তুকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১ এপ্রিল) তদন্ত কর্মকর্তার আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত এ আদেশ দেন।

এর আগে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী অরা তার ওপর নির্যাতনের বিস্তারিত বর্ণনা দেন।

তিনি জানান, প্রোডাক্ট শুটের কথা বলে অভিযুক্ত তাকে বাসায় ডেকে নেন। সেখানে কাজের কথা বলতে বলতে এক পর্যায়ে শারীরিক ও যৌন নির্যাতন শুরু করেন। বাধা দিলে তাকে মারধর করা হয় এবং বের হতে বাধা দেওয়া হয়।

অরা অভিযোগ করেন, গলা চেপে ধরা, থাপ্পড় মারা ও চুল টেনে নির্যাতন করা হয়। পরে কোনোভাবে সেখান থেকে বের হয়ে আসেন তিনি।

তিনি আরও বলেন, গিটার শেখানোর মাধ্যমে তাদের পরিচয় হয়। পরবর্তীতে সম্পর্ক গড়ে ওঠে। তবে শুরুতেই তার সম্মতি ছাড়া শারীরিক সম্পর্ক করা হয়, যা তিনি ধর্ষণ হিসেবে উল্লেখ করেন।

অভিযোগ অনুযায়ী, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক চালিয়ে গেলেও পরবর্তীতে তা অস্বীকার করেন অভিযুক্ত। পরে বিভিন্ন সময় নানা অজুহাতে তাকে বাসায় ডাকা হতো।

সাম্প্রতিক ঘটনায় প্রোডাক্ট শুটের কথা বলে আবারও বাসায় নিয়ে একই ধরনের নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার পর মামলা হলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন