শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:০৮ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৫৯ বার দেখা
শেয়ার করুন

ঢাকা, ৬ এপ্রিল — নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভার বিরুদ্ধে করা এক মামলায় জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তফাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা যায়, রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর তাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে জুলাই মাসের ছাত্র আন্দোলনের সময় তিনি ক্যাম্পাস ছেড়ে আত্মগোপনে চলে যান।

পরে ১৬ ডিসেম্বর রাতে তাকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন