শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:৫৩ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬২৮ বার দেখা
শেয়ার করুন

মৌলভীবাজার সদর উপজেলায় জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ এপ্রিল) আপার কাগাবলা ও আমতৈল ইউনিয়নের কাগাবলা ও খুশালপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ডিজেল, পেট্রোল ও অক্টেন অবৈধভাবে মজুদ ও বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়া যায়।

এ সময় চারটি দোকানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন।

অভিযানকালে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। ভবিষ্যতে এমন অনিয়ম না করার নির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসন জানায়, বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন