শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:১৩ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৩০ বার দেখা
শেয়ার করুন

এ.কে পলাশ, কুমিল্লা: কুমিল্লা সদর উপজেলায় ৫৪ বোতল বিদেশি মদসহ সুমন সাহা (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে জগন্নাথপুর ইউনিয়নের বারোপাড়া কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার ওসির নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ‘বাইতুত তাকওয়া’ নামের একটি ভবনের দ্বিতীয় তলা থেকে সুমন সাহাকে আটক করা হয়।

পরে তার ঘরে তল্লাশি চালিয়ে ২৫ বোতল ‘রয়্যাল গ্রিন’ হুইস্কি, ১১ বোতল ও ১৮ বোতল ‘রয়্যাল স্ট্যাগ’ হুইস্কি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মদ জব্দ করা হয়েছে।

কোতয়ালী মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন