শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:১২ পূর্বাহ্ণ
ব্রেকিং
৭০৯ বার দেখা
শেয়ার করুন

ঈশ্বরদী, পাবনা: পাবনার ঈশ্বরদীতে নিজেকে সহকারী জজ পরিচয় দিয়ে থানায় হাজির হয়ে শেষ পর্যন্ত আটক হয়েছেন এক ব্যক্তি।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে ঈশ্বরদী থানায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তি সৈয়দ জিয়া পীর মোহাম্মদ আলী। তিনি যশোরের কোতোয়ালি উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, এক নারীকে সঙ্গে নিয়ে থানার ওসির কক্ষে যান তিনি। নিজেকে যশোরের সহকারী জজ পরিচয় দেন। পুলিশি পাহারায় রাত কাটানোর আবেদন করেন।

তবে তার কথাবার্তায় সন্দেহ হয় পুলিশের। পরে পরিচয় যাচাই শুরু হয়।

যাচাইয়ে জানা যায়, তিনি কোনো বিচারক নন। ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা করছিলেন। ঘটনার সময় সঙ্গে থাকা নারী কৌশলে সরে যান।

স্থানীয় সূত্র জানায়, আটক ব্যক্তি আগে তহশিলদার ছিলেন। অনিয়মের অভিযোগে চাকরি হারান।

ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামান বলেন, যাচাই শেষে তাকে আটক করা হয়েছে। মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন