শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:৫৪ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬০৯ বার দেখা
শেয়ার করুন

এ.কে পলাশ, কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোটে চলন্ত ট্রেনের তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। বুধবার (১ এপ্রিল) সকাল ৬টার দিকে হাসানপুর স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনটি তিন বগি রেখেই প্রায় ১ কিলোমিটার দূরে গিয়ে থামে।

বিচ্ছিন্ন বগিগুলোর পাশে ছিল গার্ড ব্রেক বগি। এতে গার্ড ও যাত্রী ছিলেন। হঠাৎ এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তবে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান সবাই।

প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর বিচ্ছিন্ন বগি পুনরায় সংযুক্ত করা হয়। এরপর ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এতে নির্ধারিত সময়ের তুলনায় ট্রেন চলাচলে বিলম্ব হয়।

হাসানপুর স্টেশন মাস্টার নাসির উদ্দিন জানান, ট্রেনটি স্টেশন পার হওয়ার পর গুণবতী এলাকার মধ্যে দুই ভাগ হয়ে যায়। পরে মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন