শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:২০ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬২৩ বার দেখা
শেয়ার করুন

মোঃ মনিরুল ইসলাম, রাঙ্গাবালী (পটুয়াখালী): পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা হিসাবরক্ষণ অফিসে কর্মকর্তা সংকট দেখা দিয়েছে। এতে ব্যাহত হচ্ছে জনসেবা।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতা, পেনশন ও উন্নয়ন বিলের মতো গুরুত্বপূর্ণ কাজ এ দপ্তরের মাধ্যমে সম্পন্ন হয়। তবে অভিযোগ, দপ্তরটি কার্যত কর্মকর্তা শূন্য অবস্থায় চলছে।

জানা যায়, অডিটর পারভেজ ইসলাম নিয়মিত রাঙ্গাবালী অফিসে না এসে পাশের গলাচিপা উপজেলা থেকে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতেই এভাবে কাজ করছেন।

এছাড়া এসএএস সুপার আশরাফ উদ্দিনের বিরুদ্ধেও অফিসে অনিয়মিত উপস্থিতির অভিযোগ রয়েছে।

সূত্র জানায়, অধিকাংশ কার্যক্রমই গলাচিপা হিসাবরক্ষণ অফিস থেকে পরিচালিত হচ্ছে।

এ বিষয়ে আশরাফ উদ্দিন বলেন, দপ্তরের বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলার অনুমতি নেই। কর্মকর্তাদের অনুপস্থিতিকে তিনি অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেন।

একাউন্টস অফিসার জাহাঙ্গীর আলমও মন্তব্য করতে রাজি হননি। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন