শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:২০ পূর্বাহ্ণ
ব্রেকিং

সংরক্ষিত নারী আসন নির্বাচন: ৬ এপ্রিল ইসির বৈঠক

২ এপ্রিল ২০২৬ • Editing Section
৬১৫ বার দেখা
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন ঘিরে ৬ এপ্রিল বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১ এপ্রিল) ইসি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, ওইদিনই তফসিল ঘোষণা করা হতে পারে। একই সঙ্গে প্রকাশ করা হবে ভোটার তালিকা।

আইন অনুযায়ী, সাধারণ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে এ নির্বাচন শেষ করতে হয়।

গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৩ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ হয়। সে অনুযায়ী ১৪ মে’র মধ্যে নির্বাচন শেষের বাধ্যবাধকতা রয়েছে।

তবে কমিশন এপ্রিলের মধ্যেই প্রক্রিয়া শেষ করতে চায়।

এদিকে সংরক্ষিত নারী আসন নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতাও শুরু হয়েছে। জামায়াতের সঙ্গে জোট গঠনের বিষয়ে এনসিপি ইসিকে চিঠি দিয়েছে বলে জানা গেছে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন