শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৮:৩৯ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৫১ বার দেখা
শেয়ার করুন

শহীদ আহমদ খান, সিলেট: সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিকের সঙ্গে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নবাসীর ঈদ পুনর্মিলনী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৭ মার্চ দক্ষিণ সুরমা উপজেলার বেটুয়ার মুখ গ্রামে প্রবাসী শাহিন আহমদের বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি এম এ মালিক।

মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ খানের সভাপতিত্বে এবং উপজেলা যুবদল নেতা হুমায়ুন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান অলি, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মাক্কু এবং কামালবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি গুলজার আহমদ।

এছাড়াও বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাপরান আহমদ, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, বিএনপি নেতা হাজী বশির মিয়া, মঈন উদ্দিন মেম্বার, মকব্বির আলী মেম্বার, নাসির উদ্দীন, প্রবাসী বিএনপি নেতা শাহিন আহমদ, শিক্ষক এবাদুর রহমান, ব্যবসায়ী শানুর মিয়া, ইলাছ মিয়া, সুমন আহমদ বিপ্লব, মানিক মিয়া, কাচা মিয়া, ছাত্রদল নেতা জিল্লুর রহমান, রাকিব আহমদ, রাশেদ আহমদ ও মুহাইমিন আহমদসহ অনেকে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল আবেদীন।

অনুষ্ঠান আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা হাজী নুরুল ইসলাম নাসির, আমিরুল ইসলাম টিপু, কয়েছ আহমদ মুন্না এবং সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য এম শামীম আহমদ।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন