শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৬:০৫ পূর্বাহ্ণ
ব্রেকিং
৫৬১ বার দেখা
শেয়ার করুন

মো. এনামুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনের নেতৃত্বে আয়োজিত এ মিছিলে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, হাজী ইসরাইল মিয়া, তারেকুজ্জামান পার্নেল, সাংগঠনিক সম্পাদক আরে রাজনসহ যুবদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কিশোরগঞ্জে বর্ণাঢ্য আনন্দ মিছিল | আব্দুল্লাহ আল মাসুদ সুমন

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মিছিলজুড়ে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা যুবদলের ঐতিহ্য ও সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আগামী দিনের পথচলা আরও গতিশীল হোক—এমন প্রত্যাশা আয়োজকদের।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন