শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:১৩ পূর্বাহ্ণ
ব্রেকিং
৭২৭ বার দেখা
শেয়ার করুন

এ. কে পলাশ, কুমিল্লা: কুমিল্লার বরুড়া পৌরসভার পাঠানপাড়া এলাকায় ছেলের হাতে পিতা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আলী আকবর (৫৫) ওই এলাকার বাসিন্দা। অভিযুক্ত তার ছেলে আবুল কালাম (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে আবুল কালাম ধারালো অস্ত্র দিয়ে নিজ বসতঘরে আলী আকবরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানান, আবুল কালাম গত দুই বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এর আগে তিনি অটোরিকশা চালাতেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

বরুড়া থানার তদন্ত কর্মকর্তা সঞ্জয় সরকার জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন