শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:৫৭ পূর্বাহ্ণ
ব্রেকিং
৭২৪ বার দেখা
শেয়ার করুন

আমির হোসেন, সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী থেকে আজগর আলী (৬০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মদেরগাঁও গ্রামের পাশের যাদুকাটা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আজগর আলী বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে নদীতে একটি ভাসমান মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী জড়ো হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত থেকে আজগর আলী নিখোঁজ ছিলেন। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। এতে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত করা হচ্ছে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন