বন্ধুদের সঙ্গে ঈদ-পরবর্তী আড্ডায় প্রাণবন্ত বৈঠকী সন্ধ্যা
চট্টগ্রাম: ঈদ-পরবর্তী আনন্দ ভাগাভাগি করতে বন্ধুদের নিয়ে এক উষ্ণ বৈঠকী সন্ধ্যার আয়োজন করেন আন্তর্জাতিক বিশ্বতান সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানা আফরোজ। তার বাসায় আয়োজিত এ আড্ডা পরিণত হয় হাসি-আনন্দে ভরপুর এক স্মরণীয় সন্ধ্যায়।
বন্ধুদের সঙ্গে গল্প, আড্ডা আর ফারহানা আফরোজের হাতে তৈরি সুস্বাদু খাবারে জমে ওঠে আয়োজনটি। পুরো আয়োজন সফল করতে সহযোগিতা করেন তার একমাত্র কন্যা সিরাজুম মুনিরা রিমঝিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক, বন্ধু শক্তি–২০০০ ব্যাচের অ্যাডমিন লায়ন এ. এম. মুন্না চৌধুরী, ব্যাংকার মাহিন ইউ মাহিন, পার্কভিউ হাসপাতালের সহকারী ব্যবস্থাপক নেজাম পাটোয়ারী, আইজিএমআইএস কলেজের প্রভাষক নরেন সাহা, নারী উদ্যোক্তা অপর্ণা চৌধুরী ও সুপ্রিয়া দাশসহ আরও অনেকে। অপর্ণা চৌধুরীর কন্যা অরুন্ধতী রায় চৌধুরীও উপস্থিত ছিলেন।
আড্ডার একপর্যায়ে নরেন সাহা ও অরুন্ধতী রায় চৌধুরীর হাতে ঈদ উপহার তুলে দেন ফারহানা আফরোজ। শেষ হয় আন্তরিক আপ্যায়নের মধ্য দিয়ে।