শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৮:২৩ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৮৭ বার দেখা
শেয়ার করুন

জামালপুর সংবাদদাতা: জামালপুরে এক দিনের ব্যবধানে দুই শিশুসহ ছয়জন নারী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীদের জামালপুর সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার বিকেল থেকে রোববার বিকেলের মধ্যে জেলার বিভিন্ন উপজেলায় এসব ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এর মধ্যে মাদারগঞ্জ উপজেলায় থ্যালাসেমিয়ায় আক্রান্ত এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগের পর অভিযুক্ত পলাতক রয়েছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, শনিবার বিকেলে শিশুটির স্বজনরা বাড়ির বাইরে গেলে অভিযুক্ত ব্যক্তি ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেয়। পরে শিশুটি বিষয়টি পরিবারকে জানালে রাতে থানায় অভিযোগ করা হয়।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, অভিযোগ পাওয়ার পর শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে একই সময়ে জেলার ইসলামপুর, মেলান্দহ ও সদর উপজেলাসহ বিভিন্ন এলাকায় আরও পাঁচজন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে একটি চার বছরের শিশু, এক কিশোরী ও প্রাপ্তবয়স্ক নারীরাও রয়েছেন।

একই দিনে একাধিক ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জামালপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, ভুক্তভোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আইনি প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হচ্ছে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন