শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:২০ পূর্বাহ্ণ
ব্রেকিং

ইরানে যুদ্ধবিমান ভূপাতিত, পাইলট উদ্ধারে যুক্তরাষ্ট্রের অভিযান

৪ এপ্রিল ২০২৬ • Editing Section
৬৪১ বার দেখা
শেয়ার করুন

আন্তর্জাতি ডেস্ক: ইরানের মধ্যাঞ্চলে ভূপাতিত একটি যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে ব্যাপক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তাদের এ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে ইরানের বিপ্লবী গার্ড দাবি করে, একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। তবে ধ্বংসাবশেষের ছবি বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, এটি সম্ভবত এফ-১৫ মডেলের একটি বিমান।

যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র পাইলটকে জীবিত উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। কিন্তু তিনি জীবিত না নিহত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থলে মার্কিন নজরদারি বিমান ও একটি ব্ল্যাক হক হেলিকপ্টার মোতায়েন করা হয়। এছাড়া সি-১৩০ হারকিউলিস বিমানও অভিযানে অংশ নেয়। তবে ইরানি সেনাদের বাধার মুখে হেলিকপ্টারটি পিছু হটতে বাধ্য হয় বলে দাবি করা হয়েছে।

এর আগে গত মার্চেও একটি এফ-৩৫ যুদ্ধবিমান ইরানের রাডারে ধরা পড়েছিল এবং প্রায় ভূপাতিত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। পরে সেটি জরুরি অবতরণ করে।

বর্তমান ঘটনায় পাইলট উদ্ধারের অভিযান এবং বিমান বিধ্বস্ত হওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে, যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।

কুয়েতে হামলা চালিয়েছে ইসরায়েল; দাবি করল ইরানের

পাকিস্তানে গণপরিবহন ভাড়া ফ্রি ঘোষণা

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন