রবিবার, ১ নভেম্বর ২০২৬ | ১০:০৬ পূর্বাহ্ণ
ব্রেকিং

শিরীন শারমিনের বিরুদ্ধে কয়টি মামলা? আটক নিয়ে চাঞ্চল্য

৭ এপ্রিল ২০২৬ • Editing Section
৬৩৩ বার দেখা
শেয়ার করুন

ঢাকা, ৭ এপ্রিল — জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার ভোরে তাকে আটক করা হয়। পরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের সহিংসতার ঘটনায় তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট দায়ের করা মামলায় শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জনকে আসামি করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, উত্তরা ও বনানীসহ রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হবে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন। পরে একই বছরের ২ সেপ্টেম্বর রাষ্ট্রপতির কাছে স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন।

২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবারের মতো স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন চৌধুরী এবং টানা একাধিক মেয়াদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচনের পরও তিনি স্পিকার নির্বাচিত হন।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন