রবিবার, ১ নভেম্বর ২০২৬ | ১০:০৫ পূর্বাহ্ণ
ব্রেকিং

শমশেরনগরের মনওয়ারা আলী এমবিই খেতাবে ভূষিত

৩১ মার্চ ২০২৬ • Editing Section
৭৬৪ বার দেখা
শেয়ার করুন

সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাসপাতালের অন্যতম দাতা সদস্য এবং শমশেরনগর জেনারেল হাসপাতাল নির্বাহী কমিটির মিডিয়া ও প্রচার বিষয়ক সম্পাদক (বহিঃবিশ্ব/আন্তর্জাতিক) মনওয়ারা আলী সম্প্রতি ব্রিটিশ রাজ পরিবারের পক্ষ থেকে এমবিই (মেম্বার অব দ্য ব্রিটিশ এম্পায়ার) খেতাবে ভূষিত হয়েছেন।

সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন তিনি। বিশেষ করে অসহায় শিশু ও নারীদের জন্য আবাসন নির্মাণসহ বিভিন্ন সামাজিক ও আইনি সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন মনওয়ারা আলী।

তিনি দীর্ঘদিন উইলিয়াম মরিস বিগ লোকাল পার্টনারশিপের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি চার্টার্ড ইনস্টিটিউট অব ফান্ডরাইজিংয়ের ইডিআই কমিটির চেয়ার এবং ওয়ালথাম ফরেস্ট কমিউনিটি হাবের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি স্টো ইন্সপায়ার সিআইসি-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক।

কমলগঞ্জ উপজেলার মধ্যে তিনিই প্রথম এমবিই খেতাবপ্রাপ্ত ব্যক্তি। তার এই অর্জনে শমশেরনগর জেনারেল হাসপাতাল নির্বাহী কমিটির সভাপতি কণ্ঠশিল্পী সেলিম চৌধুরীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, মনওয়ারা আলী শমশেরনগরের স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন। তিনি তিন দশকেরও বেশি সময় ধরে দেশ-বিদেশে বিভিন্ন দাতব্য ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত।

উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মাগুরছড়া পুঞ্জিতে প্রেসবিটারিয়ান সিনডের ৩ দিনব্যাপী বার্ষিক সভা সম্পন্ন

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন