শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৬:০৫ পূর্বাহ্ণ
ব্রেকিং
৫৬০ বার দেখা
শেয়ার করুন

আনহার সমশাদ: বাংলাদেশ মানবাধিকার কমিশনের কুড়িগ্রাম সদর উপজেলা কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মো. রফিকুল হায়দার এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. আতিকুর রহমান রানাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

গত ১৭ অক্টোবর, রবিবার, বাংলাদেশ মানবাধিকার কমিশনের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম রানা ও সাধারণ সম্পাদক মো. তৈয়বুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন মো. জামাল উদ্দিন, মো. বাবলু মিয়া, মো. নুরে আলম, হুমায়ুন আহমেদ আকন্দ ও মো. গোলাম মোস্তাফা। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রোকন উদ্দিন, মো. আহসান হাবিব ও মো. শফিকুল ইসলাম।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. আজাদ আলী, সহসাংগঠনিক সম্পাদক মো. ফরিদ হাসান হীরা, দপ্তর সম্পাদক মো. নজরুল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন, অর্থবিষয়ক সম্পাদক মো. রুবেল আলম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রুহুল আমিন।

কমিটির অন্যান্য পদে রয়েছেন তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মো. সাজ্জাদুর রহমান (সাজু), ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মো. জয়নাল আবেদীন, ধর্মবিষয়ক সম্পাদক আল-আসমাউল খাঁন এবং মহিলাবিষয়ক সম্পাদক মোছা. আরজুমান আরা। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. তাইজুল ইসলাম ও মো. মিলন মিয়া।

নবগঠিত কমিটির সভাপতি মো. রফিকুল হায়দার ও সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান রানা জানান, নতুন কমিটির মাধ্যমে কুড়িগ্রাম সদর উপজেলায় মানবাধিকার সুরক্ষা, মানুষের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মানবিক কার্যক্রম আরও গতিশীল করতে তাঁরা কাজ করবেন। এ লক্ষ্যে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন