শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:০৯ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৫৫ বার দেখা
শেয়ার করুন

মাগুরা, ৭ এপ্রিল — মাগুরার শালিখা উপজেলার উত্তর শরুসোনা কালিবাড়ী কেন্দ্রীয় মন্দিরে ধর্মীয় পরিবেশে ২৪ প্রহর মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিথুন রায় চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেট, মোতালেব হোসেন, উপজেলা বিএনপি নেতা ওয়াজেদ আলী সরদার, বিএনপি নেতা আব্দুল আলিম, জেলা যুবদলের সহ-সভাপতি মো. কাইজার হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান নয়নসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

এছাড়া অনুষ্ঠানে বিএনপি নেতা ও চেয়ারম্যান হুসাইন শিকদার, বুনাগাতি ইউনিয়ন বিএনপির নেতা সিদ্দিকুর রহমান, প্রশান্ত বক্সী, প্রধান শিক্ষক অলিপ কুমার বিশ্বাস, সাংবাদিক তারিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ধর্মীয় এই আয়োজনে ভক্তদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন