শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৬:৩৮ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬২২ বার দেখা
শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়া, ৭ এপ্রিল — ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ছাত্রদলের একটি কলেজ কমিটিতে ট্রান্সজেন্ডার সদস্য অন্তর্ভুক্তিকে ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার পর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলামকে বহিষ্কার করা হয়েছে।

রোববার জেলা ছাত্রদলের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম আহ্বায়ক মামুন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। তিনি কসবার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন।

বহিষ্কারের পর এক ভিডিও বার্তায় রেদোয়ান ইসলাম বলেন, তাকে বিবেচনা করেই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং সাংস্কৃতিক অঙ্গনে কাজের অভিজ্ঞতার ভিত্তিতেই এই দায়িত্ব দেওয়া হয়। তিনি দাবি করেন, যোগ্যতার ভিত্তিতেই কাজ করার সুযোগ থাকা উচিত।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী জানান, প্রথমে ৫ সদস্যের একটি কমিটি থাকলেও পরে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

তবে অভিযোগ রয়েছে, কমিটিতে অন্তর্ভুক্তির আগে জমা দেওয়া বায়োডাটায় রেদোয়ান ইসলাম নিজের লিঙ্গ পরিচয় গোপন করে পুরুষ হিসেবে উল্লেখ করেছিলেন। পরবর্তীতে বিষয়টি জানা গেলে তথ্য গোপনের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।

ঘটনাটি নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন