নাসিরনগরে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
সুজিত কুমার চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া, ২১ এপ্রিল — ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহ আলম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল দুপুরে উপজেলার ভলাকুট ইউনিয়নে কৌশলে প্রতিবেশীর বাড়িতে ডেকে নিয়ে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে শিশুটি সেখান থেকে পালিয়ে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।
ঘটনার পর বিষয়টি এলাকায় জানাজানি হলে রোববার (১৯ এপ্রিল) বিকেলে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে নাসিরনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত শাহ আলম উপজেলার ভলাকুট এলাকার আহাম্মদ আলীর ছেলে। মাদক ও জুয়া বন্ধে কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর | পাল্টা প্রশ্ন সাংবাদিকের
নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্রী কৃষ্ণ বলেন, ধর্ষণচেষ্টার মামলায় আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদ্রাসা বন্ধের দাবি ঘিরে তর্ক-বিতর্ক | পাল্টা জবাবে সাংবাদিক মেহেদী হাসান | E Bangla 71