শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:৫৪ পূর্বাহ্ণ
ব্রেকিং
৫৯৯ বার দেখা
শেয়ার করুন

আবুল কালাম আজাদ ভূঁইয়া, কুমিল্লা, ২১ এপ্রিল — কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে শুরু হওয়া এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষায় ১ হাজার ৪২৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। মাদক ও জুয়া বন্ধে কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর | পাল্টা প্রশ্ন সাংবাদিকের

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবীর উদ্দিন আহমেদ এ তথ্য জানান। মাদ্রাসা বন্ধের দাবি ঘিরে তর্ক-বিতর্ক | পাল্টা জবাবে সাংবাদিক মেহেদী হাসান

তিনি জানান, বোর্ডের অধীন ছয় জেলায় প্রথম দিনের বাংলা প্রথম পত্রে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৭ হাজার ৪৮১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ১৬ হাজার ৫৬ জন।

বোর্ড সূত্রে জানা যায়, অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে কুমিল্লা জেলায় ৫৫৫ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১৭৭ জন, চাঁদপুরে ২০৭ জন, ফেনীতে ৯৮ জন, নোয়াখালীতে ২৭৭ জন এবং লক্ষ্মীপুরে ১১১ জন শিক্ষার্থী রয়েছে।

উল্লেখ্য, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ছয় জেলায় ২৭৭টি পরীক্ষা কেন্দ্রে ১ হাজার ৮২২টি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে ১ লাখ ৪৭ হাজার ১২ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেছে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন