শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:৩১ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬০৯ বার দেখা
শেয়ার করুন

হাসান আলী সোহেল, নাটোর, ২১ এপ্রিল — নাটোরে সিএমএসএমই নারী উদ্যোক্তা খাতে ঋণ বিতরণ ও আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক স্বাক্ষরতা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় নাটোর শহরের সাহারা কনভেনশন হলে সোনালী ব্যাংক পিএলসি, নাটোরের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলার সকল তফসিলি ব্যাংক এবং সংশ্লিষ্ট নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। মাদক ও জুয়া বন্ধে কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর | পাল্টা প্রশ্ন সাংবাদিকের

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী কার্যালয়ের নির্বাহী পরিচালক (গ্রেড-১) মো. আমজাদ হোসেন খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর পরিচালক (পরিদর্শন) মো. নাজিম উদ্দিন এবং সোনালী ব্যাংক পিএলসি জেনারেল ম্যানেজার’স অফিস রাজশাহীর জেনারেল ম্যানেজার ইনচার্জ মো. শওকত জামান।

সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস নাটোরের ডেপুটি জেনারেল ম্যানেজার ইনচার্জ মো. আহসান রেজা। মাদ্রাসা বন্ধের দাবি ঘিরে তর্ক-বিতর্ক | পাল্টা জবাবে সাংবাদিক মেহেদী হাসান

বক্তারা বলেন, নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে সিএমএসএমই খাতে সহজ শর্তে ঋণ প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিও শক্তিশালী হয়। তারা আরও বলেন, আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে নারীদের ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে সচেতন করা জরুরি।

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় প্রায় ১০০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। এতে সহজ শর্তে ঋণ প্রাপ্তি এবং ব্যবসা সম্প্রসারণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন