ফ্রান্সের অরলিয়ন্সে বাংলাদেশি কমিউনিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
অরলিয়ন্স (ফ্রান্স), ২১ এপ্রিল — ফ্রান্সের অরলিয়ন্সে বসবাসরত বাংলাদেশিদের উদ্যোগে “ASSOCIATION DE LA COMMUNAUTE BANGLADAISE A ORLEANS”-এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) রাতে অরলিয়ন্স শহরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নবগঠিত সংগঠনের প্রাথমিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। মাদক ও জুয়া বন্ধে কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর | পাল্টা প্রশ্ন সাংবাদিকের
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে জামিল হোসেন, সহ-সভাপতি সুমন বড়ুয়া, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান (জাসিম), সহ-সাধারণ সম্পাদক তানবির মিয়া এবং কোষাধ্যক্ষ হিসেবে মাহিন সোয়েল দায়িত্ব গ্রহণ করেন।
সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং প্রবাসে বাংলাদেশিদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করেন। বক্তারা কমিউনিটির সার্বিক উন্নয়ন ও সাংস্কৃতিক বন্ধন জোরদারে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও, সবার সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন ও ঘোষণা করা হবে বলে জানানো হয়। মাদ্রাসা বন্ধের দাবি ঘিরে তর্ক-বিতর্ক | পাল্টা জবাবে সাংবাদিক মেহেদী হাসান
সভাপতি জামিল হোসেন বলেন, ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের ভ্রাতৃত্ব ও ঐক্য রক্ষায় এ সংগঠন কাজ করবে। সংগঠনটির সরকারি নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান।
সভা শেষে উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, এই সংগঠন অরলিয়ন্সে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ব, সহযোগিতা এবং সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করবে।