শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:৩০ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৩৩ বার দেখা
শেয়ার করুন

মৌলভীবাজার, ১৯ মে — মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে জেলার গুরুত্বপূর্ণ ও কৌশলগত বিভিন্ন স্থানে বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে। গত ১০ মে ২০২৬ থেকে শুরু হওয়া এ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম-এর তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম।

জেলা পুলিশের থানা পুলিশ, ট্রাফিক বিভাগ এবং ডিবি পুলিশের সমন্বয়ে পরিচালিত এ চেকপোস্ট কার্যক্রমে যানবাহনে নিয়মিত তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তি যাচাই-বাছাই এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, এ বিশেষ অভিযানে এখন পর্যন্ত মোট ৩৮১টি যানবাহন আটক করা হয়েছে।

এছাড়া হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহন পরিচালনা, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোসহ বিভিন্ন অনিয়মের দায়ে ২৬৭টি মামলা রুজু করা হয়েছে।

জেলা পুলিশ আরও জানায়, ১০ মে থেকে ১৮ মে পর্যন্ত অভিযানে মোট ১৫ লাখ ১২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এর মধ্যে ১০ লাখ ৫৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মৌলভীবাজার জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন