শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:৫৪ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬০৯ বার দেখা
শেয়ার করুন

মাগুরা, ৭ এপ্রিল — মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় দিনে দুপুরে একটি বাড়িতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ওই এলাকার খালেক মন্ডলের বাড়িতে এক নারী অবস্থান করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে খালেক মন্ডল ঘটনাস্থল থেকে দ্রুত সরে যান বলে জানা গেছে।

ঘটনার পর অভিযুক্ত নারী রিনা ও খালেক মন্ডলের স্ত্রী পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

তবে এ বিষয়ে এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন