শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:৩০ পূর্বাহ্ণ
ব্রেকিং
৭৩২ বার দেখা
শেয়ার করুন

​এম এ মজিদ, নওগাঁ — নওগাঁর মান্দা উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দুই সহোদরের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরে থাকা ধান, চাল, আসবাবপত্রসহ প্রয়োজনীয় সব মালামাল পুড়ে যাওয়ায় পরিবার দুটি চরম বিপর্যয়ের মুখে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মৈনম ইউনিয়নের দুর্গাপুর মিরপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তার আগেই মো. ওসমান মীর ও তার বড় ভাই মো. মসলেম মীরের বসতবাড়ি, ধান-চাল, আসবাবপত্র ও ঘরের অন্যান্য মালামাল পুড়ে যায়। এতে দুটি পরিবার কার্যত নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান নওগাঁর স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোরশেদ আলমসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এদিকে আকস্মিক এ অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে ফেলা দুই পরিবারের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন