শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:১০ পূর্বাহ্ণ
ব্রেকিং

মন্ত্রীর নেতৃত্বে হজ ব্যবস্থাপনায় নির্বাহী কমিটি গঠন

৩০ মার্চ ২০২৬ • Editing Section
৬৩৮ বার দেখা
শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: হজ ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য ২৫ সদস্যের একটি নির্বাহী কমিটি গঠন করেছে সরকার। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ধর্মমন্ত্রী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ প্রধানকে সদস্য-সচিব করা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন জনপ্রশাসন, স্বরাষ্ট্র, অর্থ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, তথ্য, গৃহায়ন ও গণপূর্ত, পররাষ্ট্র, নৌ, ধর্ম, স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্যশিক্ষা মন্ত্রণালয়ের সচিবরা। এছাড়া সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের প্রতিনিধিরাও এতে অন্তর্ভুক্ত রয়েছেন।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা প্রণয়ন, হজ প্যাকেজ অনুমোদন এবং জাতীয় হজ কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে তদারকি করবে এই নির্বাহী কমিটি।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন