সন্তান গঠনে ১০ নির্দেশনা দিলেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী
হাফিজ মাছুম আহমদ দুধরচকী, সিলেট, ২৫ এপ্রিল — সু-সন্তান গঠনে বাবা-মায়ের করণীয় বিষয়ে ১০টি নির্দেশনা দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী।
তিনি বলেন, সন্তানকে সঠিকভাবে গড়ে তোলা শুধু সামাজিক নয়, পারিবারিক দায়িত্বও। এজন্য ছোটবেলা থেকেই বাবা-মায়ের আচরণ, শিক্ষা ও সময় দেওয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে সন্তানের সঙ্গে রাগ বা চিৎকার না করা, অভিভাবকের পাশাপাশি বন্ধুর মতো আচরণ করা, তার কথা মনোযোগ দিয়ে শোনা, ভালো কাজের প্রশংসা ও প্রয়োজনে পুরস্কৃত করা। একইসঙ্গে ভুল হলে শান্তভাবে বুঝিয়ে দেওয়া এবং শারীরিক বা মানসিকভাবে হেয় না করার পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, সন্তানকে ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সামাজিক আচরণ শেখানো জরুরি। পাশাপাশি বড়দের প্রতি শ্রদ্ধাশীল আচরণ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
হাফিজ মাছুম আহমদ দুধরচকী বলেন, সন্তানকে ভালোবাসা প্রকাশ করা, সময় দেওয়া, গল্প বলা এবং তাদের সঙ্গে খেলাধুলা ও ঘুরে বেড়ানোর মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় করা সম্ভব।
তার মতে, বাবা-মায়ের ব্যক্তিগত অভিজ্ঞতা ও শৈশবের গল্প সন্তানদের সঙ্গে ভাগ করে নেওয়া সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে। শিক্ষিকাকে জুতাপেটা! রাজশাহীতে বিএনপি নেতা বহিষ্কার | ভাইরাল ভিডিওতে তোলপাড়
লেখক হিসেবে তিনি বলেন, একটি সুস্থ ও নৈতিক সমাজ গঠনে পরিবারই মূল ভিত্তি।