শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:৩০ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৩৬ বার দেখা
শেয়ার করুন

​এম এ মজিদ, নওগাঁ, ২৫ এপ্রিল — নওগাঁর রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নের জালালাবাদ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট আইনজ্ঞ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আফতাব উদ্দিন আর নেই।

গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের মরদেহ ঢাকা থেকে নিজ গ্রাম জালালাবাদে নিয়ে আসা হয়। পরে ২৪ এপ্রিল (শুক্রবার) বাদ জুমা জালালাবাদ প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শিক্ষিকাকে জুতাপেটা! রাজশাহীতে বিএনপি নেতা বহিষ্কার | ভাইরাল ভিডিওতে তোলপাড়

কর্মজীবনে আফতাব উদ্দিন একজন ন্যায়নিষ্ঠ ও দক্ষ বিচারক হিসেবে পরিচিত ছিলেন। অবসরের পরও তিনি স্থানীয় মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন।

তার মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা বলেন, তিনি ছিলেন এলাকার গর্ব। তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন