নবদ্বীপে যোগীর বক্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক, বঙ্কিমচন্দ্র প্রসঙ্গে উত্তাপ
লুতুব আলি, নদিয়া, ভারত ২৫ এপ্রিল — পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপে এক নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও দেশাত্মবোধক সংগীত ‘বন্দেমাতরম’ নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।
বিজেপির এক নির্বাচনী সভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেশাত্মবোধ ও স্বাধীনতা আন্দোলনে তাঁর ভূমিকা নিয়ে বক্তব্য দেন। সভার শুরুতে বঙ্কিমচন্দ্রের একটি প্রতিকৃতিও প্রদর্শন করা হয়। শিক্ষিকাকে জুতাপেটা! রাজশাহীতে বিএনপি নেতা বহিষ্কার | ভাইরাল ভিডিওতে তোলপাড়
এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়। এর আগে ভারতের লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি মন্তব্য নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল, যা পরবর্তীতে তিনি ব্যাখ্যা দেন বলে দাবি করা হয়।
নবদ্বীপের সভায় যোগী আদিত্যনাথ স্বাধীনতা আন্দোলনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদানের কথা উল্লেখ করেন। তবে তাঁর বক্তব্যে কিছু ব্যাখ্যা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়।
এদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সামনে আনার বিষয়ে আপত্তি নেই, তবে এটি করতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে ছোট করার চেষ্টা হচ্ছে বলে তাদের অভিযোগ। দলটির দাবি, দুই মনীষীর অবদানই সমানভাবে সম্মান করা উচিত।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনী প্রেক্ষাপটে ইতিহাস ও সাংস্কৃতিক প্রতীককে কেন্দ্র করে এ ধরনের বক্তব্য রাজনৈতিক উত্তাপ আরও বাড়াচ্ছে।