শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:১৬ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৬৮ বার দেখা
শেয়ার করুন

মোঃ সামছুল ইসলাম, মৌলভীবাজার, ২৫ এপ্রিল — মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদের সঙ্গে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সিলেট বিভাগের নেতৃবৃন্দের মতবিনিময় সভা ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষিকাকে জুতাপেটা! | ভাইরাল ভিডিওতে তোলপাড়

শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত এ সভায় শিক্ষকরা দীর্ঘদিন ধরে বেতনবিহীনভাবে কর্মরত থাকার বিষয়টি তুলে ধরেন এবং তাদের বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবি জানান।

শিক্ষকরা বলেন, বছরের পর বছর ধরে চাকরি করলেও তারা বেতন-ভাতা পাচ্ছেন না। পূর্বে প্রায় ২৬ হাজার বিদ্যালয় জাতীয়করণ হলেও প্রায় ৫ হাজার বিদ্যালয় বাদ পড়েছে বলে অভিযোগ করেন তারা। এ অবস্থাকে তারা “দুঃখজনক ও বৈষম্যমূলক” বলে উল্লেখ করেন।

তারা এমপির প্রতি আহ্বান জানান, বিষয়টি সংসদে উত্থাপন করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য উদ্যোগ নিতে।

এমপি নাসির উদ্দিন আহমেদ শিক্ষকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়টি সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট বিভাগের সভাপতি মো. আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিন, প্রচার সম্পাদক এম এম সামছুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা তানিয়া বেগম, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মদরিছ আলী, জুড়ী উপজেলা সভাপতি রুহুল উদ্দিনসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন