শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:৫৯ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬০৭ বার দেখা
শেয়ার করুন

এ.কে পলাশ, কুমিল্লা, ১৯ এপ্রিল — কুমিল্লায় শিশুদের হাম ও রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কার্যক্রম-২০২৬ আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে। টানা ১৪ কর্মদিবস পর্যন্ত এই কর্মসূচি চলবে।

রবিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় কুমিল্লা সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

কুসিক সূত্রে জানা যায়, টিকাদান কর্মসূচির প্রথম ৮ দিনে মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে স্থায়ী ও অস্থায়ী ইপিআই কেন্দ্রগুলোতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।

পরবর্তী ৬ দিনে শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক-প্রাথমিক বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত ৫ বছরের কম বয়সী শিক্ষার্থীদের টিকা প্রদান করা হবে।

এই ১৪ দিনব্যাপী কর্মসূচির আওতায় মোট ৪৮ হাজার ৪ জন শিশুকে টিকার আওতায় আনা হবে। এর মধ্যে প্রাক-প্রাথমিক শিক্ষার্থী ৪ হাজার ৪৪৫ জন এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা কমিউনিটির ৪৩ হাজার ৫৫৯ জন শিশু রয়েছে।

এ সময় স্বাস্থ্য বিষয়ক আলোচনায় অংশ নেন কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ মামুন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কুমিল্লা প্রতিনিধি ডা. সাবিজা ইয়াসমিন, কুসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডা. চন্দ্র রাণী দেবনাথ এবং ইপিআই মেডিকেল টেকনোলজিস্ট মো. জহিরুল ইসলাম।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন