ভুট্টা এখন শুধু খাবার নয়, কৃষি অর্থনীতির বড় শক্তি
একসময় রাস্তার মোড়ের জনপ্রিয় খাবার হিসেবে পরিচিত ভুট্টা এখন বাংলাদেশের কৃষি অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। প্রাণিখাদ্য শিল্প, কৃষকের আয়, উন্নত জাতের চাষ এবং ক্রমবর্ধমান বাজার চাহিদার কারণে ভুট্টা হয়ে উঠেছে দেশের সম্ভাবনাময় কৃষিপণ্য।
