শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:২৯ পূর্বাহ্ণ
ব্রেকিং
৭৯৭ বার দেখা
শেয়ার করুন

ঢাকা, ১২ মে — শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুর উদ্দিন আহমেদ অপু এবং কুমিল্লার নাঙ্গলকোটের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভুঁইয়ার সাম্প্রতিক আচরণে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের সাধারণ সম্পাদক আলী আজগর ইমন বলেন, গণমাধ্যম ও সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যদের দায়িত্বশীল আচরণ করা উচিত।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “তারা আইন প্রণেতা ও গণমানুষের প্রতিনিধি। সাম্প্রতিক দুটি ঘটনাই নিন্দনীয় এবং এতে আমরা ক্ষুব্ধ। এ ধরনের আচরণের জন্য সংশ্লিষ্ট দুই এমপির প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।”

বিএমএসএফের নেতারা অভিযোগ করেন, কুমিল্লার এমপি মোবাশ্বের আলম ভুঁইয়া প্রকাশ্যে সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করে চাকরিচ্যুতির হুমকি দিয়েছেন এবং তার কথামতো না চললে সাংবাদিকতা করতে পারবেন না বলে মন্তব্য করেছেন। এ বক্তব্য নিয়ে গত দুই দিন ধরে দেশব্যাপী সমালোচনা চলছে।

অন্যদিকে শরীয়তপুরের এমপি মিয়া নুর উদ্দিন অপু সোমবার এক সভায় সাংবাদিকদের উদ্দেশে টিস্যু বক্স নিক্ষেপ করেন বলে অভিযোগ করা হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, সাংবাদিক সমাজের সঙ্গে সংসদ সদস্যদের দূরত্ব তৈরি হোক তা কেউ চায় না। তাই উভয় এমপিকে প্রকাশ্যে দুঃখ প্রকাশের আহ্বান জানানো হয়েছে।

নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিকরা সমাজের নানা অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে গণমানুষের পক্ষে কাজ করে যাচ্ছেন। তাদের প্রতি জনপ্রতিনিধিদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ গণতান্ত্রিক পরিবেশের জন্য শুভ নয়।

ভিডিও দেখুন — “খবর প্রকাশ করলে খবর আছে” | সাংবাদিকদের হুমকি এমপি মোবাশ্বেরের | E Bangla 71

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন